
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৩ ই সেপ্টেম্বর :বিয়ের প্রস্তাবে সম্মতি না মেলায় কলেজ ছাত্রীকে মানসিক হেনস্তা ধমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।ওই যুবক শিলিগুড়ির দেবীদাঙ্গার বাসিন্দা। জানা গেছে, ওই যুবক ছাত্রীর বাড়ি গিয়ে তার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর ছাত্রী ও তার বাবাকে ধমকি দিতে শুরু করে। প্রত্যহ ওই ছাত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ ওই ছাত্রীর।
পরিস্থিতির চাপে ছাত্রীর পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছে। শুক্রবার এক সংবাদ বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ছাত্রী জানান যে, বারংবার পুলিশকে জানানো হলেও তারা দৃষ্টিপাত করছেন না বলে অভিযোগ ছাত্রীর। তিনি আরও জানান যে, সে যাতে পড়াশুনো করতে পারে। ওই যুবক যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।



















