সদাইপুরের পর নানুর, একই দিনে ফের বোমা উদ্ধার বীরভূমে

সদাইপুরের পর নানুর, একই দিনে ফের বোমা উদ্ধার বীরভূমে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ১৭ই সেপ্টেম্বর : এদিন সকালে সদাইপুর থানার পুলিশি তল্লাশি চালিয়ে সাহাপুর গ্রাম থেকে উদ্ধার করে ১৭ টি তাজা বোমা। কয়েক ঘণ্টার মধ্যেই ফের বোমা উদ্ধার বীরভূমে।বীরভূমের নানুর থানার অন্তর্গত চারকোল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি জঙ্গল থেকে উদ্ধার ৪০ টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। মজুদ বোমা থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে বম স্কোয়ার্ডে।বিরোধীদের প্রশ্ন প্রায় প্রত্যেক দিনই বীরভূমের কোন না কোন গ্রাম থেকে উদ্ধার হচ্ছে বোমা। তাহলে এত বোমা আসছে কোথা থেকে ? তখন কেন পুলিশ ধরতে পারছে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top