
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৮ই সেপ্টেম্বর :” মায়ের দুধ খেয়ে থাকলে ভাঙড়ের মাটিতে পা দিয়ে দেখুক”, রাজ্যের বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ‘NRC হবে এবং ২ কোটি মানুষকে বাংলাদেশে চলে যেতে হবে’ মন্তব্যর পরিপেক্ষিতে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ। উল্লেখ্য রেশন কার্ড সংশোধন ও নবিকরন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ভাঙড়ের একধিক জায়গায় সচেতন মূলক পাঠ দিচ্ছেন কাইজার আহমেদ। বিভিন্ন পাড়া বৈঠক ডেকে সাধারণ মানুষের কাছে পৌছে গিয়ে দ্রুত নিজেদের কাজ শেষ করার কথা তিনি বলছেন। সেই কর্মসূচি পালন করতে গিয়ে মঙ্গলবার ভাঙড়ের বিবিরআইট গ্রামে উপস্থিত হন কাইজার আহমেদ। সেখানে সাংবাদিকদের প্রশ্নে কাইজার আহমেদ দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলেন, মায়ের দুধ খেয়ে থাকলে ভাঙড়ে পা দিয়ে দেখুক। পাশাপাশি এদিন উপস্থিত মহিলা পুরুষরা তাদের দিলীপ ঘোষের প্রতি আক্রোশ উগড়ে দিলেন। জুতোর মালা, ছাটা দিয়ে তাড়াবো মন্তব্য করল গ্রামের সাধারণ মানুষ।


















