
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৮ই সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘদিন ধরে বসবাসকারী জমির মালিকদের মালিকানা প্রদান করল রাজ্য সরকার। বুধবার সকালে শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের হলঘরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত পঞ্চান্নটি পরিবারকে জমির পাট্টা তুলে দেওয়া হল। তবে এদিন তিন জন অনুপস্থিত থাকায় ৫২ জনকে তাদের জমির পাট্টার কাগজগুলি তুলে দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমাশাসক সুমন্ত সহায় শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। জানা গেছে যারা ১৪ বছর ও তার বেশি সময় ধরে ওই জমিতে বসবাস করছে এবং জমির পরিমাণ এবং সমস্ত নথিপত্র সঠিক রয়েছে তাদের এই পাট্টা গুলি প্রদান করা হয়। জানা গেছে আগামী দিনে আরও পাট্টা প্রদান করা হবে



















