বাবার মৃত্যুবার্ষিকীতে রোগীদের ফল বিতরণ পেশায় অ্যাম্বুলেন্স চালক ছেলের

বাবার মৃত্যুবার্ষিকীতে রোগীদের ফল বিতরণ পেশায় অ্যাম্বুলেন্স চালক ছেলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১৮ই সেপ্টেম্বর : বিশ্বকর্মা পূজোর দিনে বাবার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে হাসপাতালের রোগীদের ফল বিতরণ পেশায় অ্যাম্বুলেন্স চালক ছেলের। ১৫ বছর আগে মারা গিয়েছিল বাবা ভাণুচরন ঘোড়ই। ভাণুচরন বাবু চন্দ্রকোনা হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মী ছিলেন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিনে বাবার ১৫ বছর মৃত্যু বার্ষিকীতে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের রোগীদের ফল বিতরণ করল ছেলে উত্তম ঘোড়ই।ছেলে উত্তম ঘোড়ই ওরফে মিঠু পেশায় অ্যাম্বুলেন্স চালক।চন্দ্রকোনা পৌরসভার ১১ নং ওয়ার্ড লালসাগর এলাকায় বাড়ি উত্তম ঘোড়ইয়ের।

এদিন পরিবারের বাকি সদস্যদের নিয়ে হাসপাতালে ভর্তি সমস্ত রোগীদের হাতে ফলের প্যাকেট তুলে দেওয়া হয়।হাসপাতালের একসময়ের কর্মীর মৃত্যু বার্ষিকীতে তার ছেলের এমন উদ্যোগে উত্তম বাবু ও তার পরিবারের সাথে ছিলেন হাসপাতালের বিএমওএইচ গোপালচন্দ্র দে সহ হাসপাতালে সমস্ত কর্মীরা।ডঃ গোপালচন্দ্র দে’ও হাসপাতালের রোগীদের হাতে ফলের প্যাকেট তুলে দেন।মৃত ভানুচরন ঘোড়ইয়ের মেজো ছেলে উত্তম ঘোড়ই বলেন,অ্যাম্বুলেন্স চালিয়ে সংসার চলে এতোদিন সামর্থ হয়ে উঠেনি যে বাবার মৃত্যু বার্ষিকীতে এরকম কিছু একটা করার।আজ বিশ্বকর্মা পূজো সামর্থ অনুযায়ী হাসপাতালের রোগীদের হাতে ফল তুলে দিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করলাম।বাবাও এই হাসপাতালের কর্মী ছিলেন তার স্মৃতিকে স্মরণ করেই এই উদ্যোগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top