তাড়ির নেশায় বন্ধুর হাতে খুন আরেক বন্ধু

তাড়ির নেশায় বন্ধুর হাতে খুন আরেক বন্ধু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 


সিদ্ধার্থ সিং, হাওড়াঃ বিশ্বকর্মা পূজার দিন তাড়ির ঠেকে নেশা করে বন্ধুর হাতে খুন হলো আর এক বন্ধু। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত বাধাঘাটের ত্রিপুরা রায় লেনে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪৬/৩ কালিতলা লেনের বাসিন্দা নন্টু ওরফে বিশ্বনাথ সিং(৪৫), পেশায় রাজমিস্ত্রি। বুধবার বিশ্বকর্মা পুজো থাকার দরুন প্রতিবেশী দুই যুবকের সাথে বাধাঘাট তাড়ির ঠেকে নেশা করতে যায় বিশ্বনাথ। সেখানেই বিশ্বনাথের সঙ্গে ঝগড়া হয় ঝুম গুপ্তার। এছাড়া গণেশ এবং এক বন্ধুর সঙ্গে হাতাহাতি হয়। তাদের সেখান থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশের ভয়ে ঝুম গুপ্তা এবং গণেশ তাকে বাড়িতে নিয়ে আসে তারপর পালিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ পৌছায়, বিশ্বনাথকে নিয়ে হাওড়া হাসপাতালে রওনা দেয়। সেখানে ডাক্তার বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করে। তবে হাওড়ায় বাধাঘাটের কাছে ১১নম্বর ওয়ার্ডে বিশালাকায় তাড়ির ঠেক নিয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকদিনের মাথা যন্ত্রণার কারণ ছিল। স্থানীয় কাউন্সিলর সে বিষয়ে আপাতত নির্বাক। প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোন জায়গায় অবৈধ মদের, চুল্লুর ঠেক রাখা চলবে না এবং সেগুলো তুলে দেবার হুকুম করেছেন কিন্তু তাদের দলের কর্মী তথা কাউন্সিলর কেউই কোনো কর্ণপাত করেনি। গোলাবাড়ি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে রমরমিয়ে এই বেআইনি তাড়ির ব্যাবসা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top