রাজীব কুমারের ফোন নম্বর চেয়ে এবার ডিজি বীরেন্দ্রকে চিঠি

রাজীব কুমারের ফোন নম্বর চেয়ে এবার ডিজি বীরেন্দ্রকে চিঠি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৯শে সেপ্টেম্বরঃ খোঁজ নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না সিবিআই ৷ তাই যোগাযোগের জন্য তাঁর সক্রিয় ফোন নম্বর চেয়ে এবার ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷ইতিমধ্যে সিবিআই এর একটি দল আলিপুর আদালতে পৌঁছে গিয়েছে । সিবিআই এর তরফে রাজীব কুমারের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হতে পারে আদালতে । অন্যদিকে, রাজীবের আইনজীবীরাও আলিপুর আদালতে তাঁর আগাম জামিনের আবেদন করতে চলেছেন । তার জেরে আজ আলিপুর আদালতে আইনি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top