
নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথেও বৈঠক সেরে ফেললেন মমতা ব্যানার্জী৷ অমিত শাহের সঙ্গে অসমে এনআরসি নিয়ে আলোচনা হয় বলে জানান মমতা ব্যানার্জী৷ তবে পশ্চিমবঙ্গে এনআরসি প্রয়োগ নিয়ে অমিত শাহের সাথে কোনও কথাই হয়নি বলেন জানান মমতা৷মমতা বলেন অসমে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে৷ কিন্তু যারা বৈধ নাগরিক, যাদের নাম বাদ গিয়েছে তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক৷


















