নরেন্দ্রপুরে গৃহবধূ খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নরেন্দ্রপুরে গৃহবধূ খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২১ শে সেপ্টেম্বরঃ এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল নরেন্দ্রপুর এর কাদারহাট রামকৃষ্ণপল্লী থেকে। মৃত বধূর নাম স্বপ্না বৈদ্য। বছর তিরিশের স্বপ্না স্থানীয় একটি হাসপাতালে নার্সের কাজ করতেন। বাপের বাড়ির অভিযোগ, সম্পত্তিগত বিবাদে স্বপ্নাকে খুন করেছেন তাঁর স্বামী ড্যানি বৈদ্য ওরফে রাজ। পুলিশ রাজকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে। অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

নরেন্দ্রপুরের কুসুম্বা এলাকার বাসিন্দা স্বপ্নার সঙ্গে বছর দশেক আগে মগরাহাটের বাসিন্দা ড্যানির বিয়ে হয়। ড্যানি পেশায় ডেকরেটার্স কর্মী।দম্পতির বছর আটেকের একটি কন্যা সন্তান আছে, সে হস্টেলে থাকে। বাপের বাড়ির লোকেদের দাবি, স্থায়ী বাড়ির জন্য সম্প্রতি স্বপ্নার বাবা দু কাঠা জমি লিখে দিয়েছেন মেয়েকে। অভিযোগ, সেই জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ড্যানি। সেটা না হওয়াতেই তিনি স্বপ্নাকে শ্বাসরোধ করে খুন করে ঘরের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন বিষয়টি আত্মহত্যা বলে চালানোর জন্য। যদিও এটা খুন নাকি আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top