
নিউজ ডেস্ক : বন্ধ হয়ে গেল জনপ্রিয় সিরিয়াল রানি রাসমনির শুটিং। টিডিএস না পাওয়ার কারণেই বন্ধ হয়েছে রানী রাসমণি সহ দেবী চৌধুরানী সিরিয়ালের শ্যুটিংও।সূত্রের খবর অনুযায়ী, পারিশ্রমিকের কোনোরকম অভিযোগে নেই , তবে টিডিএস সার্টিফিকেট না পাওয়ায় এই বন্ধ l দীর্ঘদিন ফেলে রাখার পরে ২৩ অগস্ট টিডিএস সার্টিফিকেট দেওয়ার কথা থাকলেও তা না পেয়েই কিছুদিন আগেই ওই ধারাবাহিকের ইউনিটে বিক্ষোভ দেখা যায়। ব্যাহত হয় শ্যুটিং।


















