
নিজস্ব সংবাদদাতা,হাওড়া,২২শে সেপ্টেম্বর : হাওড়ার পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষ মৃত ১ আহত ৩। সকাল ছটা নাগাদ পাইপ বোঝাই লরি সার্ভিস রোড থেকে মেন রোডে বের হবার সময় দ্রুত গতিতে আসা উলুবেড়িয়া মুখী একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনায় প্রাইভেট গাড়ি টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা থানার বিড়লা পাম্প মোড়ে। ঘটনায় আহত হয়েছে প্রাইভেট গাড়ি চালক সহ চার জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি।ঘটনায় জেরে কোলাঘাট মুখী লেন প্রায় ঘন্টাখানেক যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতরা ও মৃত ব্যক্তি প্রত্যেকই পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা।



















