
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২২শে সেপ্টেম্বর : শাসন থানার চকআমিনপুরে এন আর সির আতঙ্কে মৃত্যু হলো আয়েপ আলি । গত দশ দিন ধরে কখনো বিডিও অফিস আবার কখনো পঞ্চায়েত অফিস সবযাইগাই লম্বা লাইন সঙ্গে ৭১ সালের দলিল খুঁজে না পাওয়ায় আয়েপ আলি এক সপ্তাহ ধরে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে । গত কাল ও বিডিও গিয়েছিল আয়েপ সেখানে গিয়ে দেখে সবাই প্রায় ৭১ সালের জমির দলিল নিয়ে এসেছে যেহেতু আয়েপ জমির দলিল খুঁজে পারছিলেন না দুপুরে খাওয়া দাওয়া না করে মন খারাপ করে বসে ছিল ৬ টা নাগাদ অসুস্থ বোধ করে পরিবারের লোকজন বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই আয়েপ আলির মৃত্যু হয় ।
পরিবারের দাবি বিজিপি সরকার যে ভাবে বাংলাই এন আর সি করবে বলছে সেই আতঙ্কে গ্রামের সবাই, সেই আতঙ্কে অনেকেই আবার খাওয়ার দাওয়া বন্ধ করে দিয়েছে আয়েপ আলি গত এক সপ্তাহ ধরে খাওয়ার দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে আর সেই আতঙ্কেই আয়েপ আলির মৃত্যু হয় বলে পরিবারের দাবি।



















