দোতলার বাড়ির ছাদ ধসে বিপত্তি, গুরুতর আহত ২

দোতলার বাড়ির ছাদ ধসে বিপত্তি, গুরুতর আহত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৩ শে সেপ্টেম্বরঃ কোক ওভেন থানা এলাকার দুর্গাপুর বাজারে একটি পুরনো বাড়ির দোতলার ছাদ ধসে গিয়ে বিপত্তি ঘটে । বাড়ির নীচে ট্রেলারে দোকান। ট্রেলার মালিক বলরাম সিকদার জানান, দোতলার ছাদ ধসে দোকান চাপা পড়ে যায়। সেলাই মেশিন ও চাপা পড়ে। দীর্ঘ 50 বছর ধরে এই দোকানে ভাড়া আছি। কোন মেরামতি করা হয়না। কাল রাত্রে ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যায়। পরে রাত্রি ১১ টা নাগাদ খবর পায় যে দোকানের দোতলার ছাদ ধসে দুর্ঘটনা ঘটেছে। ছাদের দুজন ছিল তারা গুরুতর আহত হয়। কোক ওভেন থানার পুলিশ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুজোর মুখে এই ধরনের ক্ষতির মুখে ট্রেলার ব্যাবসায়ী। এছাড়া এইভাবে বাড়ি ধসে যাওয়ায় আতঙ্কের পরিবেশ এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top