
নিউজ ডেস্ক : রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে বিরোধীরা বিরোধিতা করলেও আরও ৩৬ টি রাফাল বিমান মোদী সরকার কিনতে পারে বলে জানা গিয়েছে । ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের এক সাম্প্রতিক রিপোর্ট অনুসারে সংবাদমাধ্যমের খবর, এনিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি হতে পারে ২০২০ সালের প্রথম দিকেই। ভারত প্রথম রাফালে বিমান হাতে পাবে ৮ অক্টোবর। ফ্রান্সের এই যুদ্ধ বিমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে বায়ুসেনার হাতে ওই দিন তুলে দেওয়া হবে।


















