রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী গৌতম দেব

রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী গৌতম দেব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিং,২৫ শে সেপ্টেম্বরঃ রাজ্যপাল জগদীপ ধনকার গতকালের তার বৈঠকে মন্ত্রী ও জেলাশাসক এবং পুলিশ আধিকারিকদের অনুপস্থিতির জানিয়েছিলেন। রাজ্যপালের সেই বিবৃতির পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রী গৌতম দেব দার্জিলিং জেলা তৃণমূলের কার্যালয় একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের এই বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
এদিন মন্ত্রী গৌতম দেব বলেন আইসিসি অর্থাৎ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রোগ্রামে নিমন্ত্রিত ছিলেন তিনি এবং সেখানে নিমন্ত্রিত ছিলেন রাজ্যপালও, কিন্তু দলীয় কিছু কাজের জন্য আইসিসি প্রোগ্রামে যাওয়া সম্ভব হয়নি মন্ত্রী গৌতম দেবর। এবং তিনি এই প্রোগ্রামে যেতে পারবেন না এ কথা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন আইসিসিকে। মন্ত্রী গৌতম দেব বলেন আইসিসি আমাকে নিমন্ত্রণ করেছিল আমি সেই নিমন্ত্রণ রক্ষা করতে পারিনি সেটা আইসিসি এবং আমার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আইসিসির সাথে কথা বলেছি। কিন্তু রাজ্যপালের কোন প্রোগ্রামে তৃণমূলের কোন সদস্যকে সরকারি ভাবে নিমন্ত্রণ করা হয়নি, বলে সাফ জানিয়ে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top