
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২৫ শে সেপ্টেম্বরঃ ছাত্রীদের কটূক্তি করার প্রতিবাদ করাই বহিরাগতদের দ্বারা আক্রান্ত কলেজের ছাত্ররা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সরিষা শিশুরাম দাস কলেজ এর। ঘটনায় আহত হন কলেজের চার ছাত্র।
জানা যায় গতকাল প্রথম বর্ষের কয়েকজন ছাত্র কলেজের ছাত্রীদেরকে কটুক্তি করে পরে ওই ছাত্রীরা কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সদস্যদের জানালে এ নিয়ে প্রথম বর্ষের ছাত্রদেরকে সতর্ক করে। অবশ্য গতকাল এই মিটে গিয়েছিলো সমস্যা। কিন্তু আজ কলেজ খুললেই ওই প্রথম বর্ষের ছাত্ররা বহিরাগতদের নিয়ে কলেজের মধ্যে ঢুকে বেধড়ক মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে চার ছাত্র। অভিযোগ তাদেরকে লাঠি বাস রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।আহত ছাত্ররা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল আহমেদ জাকারিয়া শেখ রাকেশ খান ও হাবিবুর শেখ।তবে ছাত্র ছাত্রীদের দাবি অবিলম্বে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।এ বিষয়ে থানায় ছাত্রদের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি l


















