
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৫ শে সেপ্টেম্বরঃ ব্যাঙ্কের লোনের টাকা কাস্টমারের কাছ থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত ব্যাঙ্ক ম্যানেজার দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের । জানাযায়,বেড়াচাপা এলাহাবাদ ব্যাঙ্কের ম্যানেজার উজ্জ্বল ঘোষ দেগঙ্গার কোলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড়ে মিটুন মণ্ডল ব্যাঙ্কের থেকে তিন লক্ষ আটান্নো হাজার টাকা লোন নেয় দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে সেই টাকা পরিশোধ করছিলেন না আজ ব্যাঙ্ক ম্যানেজার সহ আরো দুই কর্মী লোনের টাকা উদ্ধার করতে গেলে দোকানে সাঁটার ফেলে হাতুড়ি দিয়ে মারধর করা হয় ও হেনস্থা করা হয় বলে অভিযোগ কোন রকমে পালিয়ে এসে দেগঙ্গা থানায় মারধর ও হেনস্থা করার অভিযোগ দায়ের করে l


















