টানা বৃষ্টির জেরে জলমগ্ন বেশ কিছু এলাকা

টানা বৃষ্টির জেরে জলমগ্ন বেশ কিছু এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,২৫ শে সেপ্টেম্বরঃ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের রাস্তার ওপরে টানা বৃষ্টির জলে জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম । রান্না ও খাওয়া দাওয়া প্রায় বন্ধের মূখে । জল নিকাশী বেহালের জন্য এই রকম অবস্থা বলে দাবি গ্রাম বাসি দের । পটাশপুর ২ নং ব্লকের শিরামপুর ,জয়কৃষ্ণপুর,পরিহারপুর,দ্দারিকাপুর, খড়কাপাটনা এই সব এলাকায় জলমগ্ন । কোথা ও চলাচলের রাস্তার উপর হাঁটু সমান জল, আবার কোনো জায়গায় এই জল রাস্তা ছাড়িয়ে ঢুকতে শুরু করেছে বাড়ির মধ্যে ও । যার ফলে বেশ সমস্যায় পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের । এলাকার বাসীন্দা স্বপন সাউ বলেন এইসব এলাকার জল নিকাশি গুলো দীর্ঘ চার- পাঁচ বছর ধরে কোন রকম ভাবে পরিস্কার করা হয়নি বা যত্ন নেয়া হয়নি । যার ফলে একনাগাড়ে বৃষ্টিতে সেইসব সমস্ত জল বের হতে না পারার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে । এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসনের কারোর কোন হেলদোল নেই । যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পটাশপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন জানা বলেন এলাকার বেশকিছু মানুষ মাছ ধরার লোভে নিকাশি গুলোকে অবরুদ্ধ করে রেখেছেন । যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে । আমি সমস্ত পঞ্চায়েত প্রধান দের বলেছি যে এলাকার মানুষ দের বলে ঐ সমস্ত জাল তুলে নিতে, না হলে আগামীকাল থেকে আমরা পুলিশ দিয়ে এই সমস্ত জাল সরিয়ে ফেলব ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top