
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২৫ শে সেপ্টেম্বরঃ নিম্নচাপের ফলে টানা সুন্দরবন এলাকায় বিভিন্ন জায়গায় একদিকে যেমন জল জমেছে অন্যদিকে বৃষ্টির কারণে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত।ডায়মণ্ড হারবার, রায়দিঘি নামখানা ,কাকদ্বীপ ,লক্ষীকান্তপুর জয়নগর ,বিভিন্ন জায়গায় পুজো উদ্যোক্তাদের মণ্ডপ তৈরি করতে অনেক টাই বাধা পেতে হচ্ছে ।ফলে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। মন্ডবের কাজ সময়মতো ঠিকঠাক প্যান্ডেল তৈরি করতে পারবে কিনা চিন্তিত ডেকোরেটর শ্রমিদের। সাথে সাথে পুজো উদ্যোক্তাদের ঠিকমতন উদ্বোধনের সময় সীমা অনেকটা পরিবর্তন করতে হবে বলে মনে করেন। এই বৃষ্টিতে যেমন শহরের বিভিন্ন জায়গায় জল জমে মানুষের নাজেহাল হতে হচ্ছে অন্যদিকে পূজোর যেন মাটি হতে বসেছে। এই অকাল নিম্নচাপের ফলে শ্রমিকরা চায় যত তাড়াতাড়ি আবহাওয়া কেটে গেলে পুজোর মণ্ডপ তৈরি করতে অনেকটাই তাড়াতাড়ি হবে বলে মনে করে ।মহিলা সমিতির পুজো লক্ষীকান্তপুর এর দেখা গেল নিজেরাই প্যান্ডেলের মধ্যে জমা জল, যতটা সম্ভব কাজ করা যায় তার চেষ্টা চালাচে । দুর্যোগ কবে কাটবে তা তা নিয়ে চিন্তিত পুজো উদ্যোক্তারা।একমাত্র সেই আবহাওয়ার উপরে নির্ভর করতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের।


















