চটজলদি রেসিপি নম্বর ওয়ান ‘জিরে চিকেন’

চটজলদি রেসিপি নম্বর ওয়ান ‘জিরে চিকেন’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

প্রিয় খাবার চিকেন যদি হয় তাহলে আর দেরী কিসের! চটজলদি বানিয়ে ফেলুন জিরে চিকেন। হাটকে টাইপের রেসিপির রান্না খুব সহজ। রইলো জিরে চিকেনের খুটিনাটি। উপকরণ: মুরগির মাংস – ৫০০ গ্রাম, সাদা জিরে – দেড় চা চামচ, লেবুর রস – ২ বড় চামচ, দই – ১০০ গ্রাম, ধনে পাতা কুচোনো – বড় ৩ চামচ, পুদিনা পাতা কুচোনো – ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুচোনো – ৪/৫টা, নুন – আন্দাজমতো, চিনি- আন্দাজ মতো, তেল – বড় ১ চামচ, সময় লাগবে মাত্র ৩০ মিনিট৷


কীভাবে বানাবেন জিরে চিকেন: মুরগির মাংসে লেবুর রস এবং নুন মাখিয়ে অন্তত ১ ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে৷ এরপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিতে হবে৷ তারপর একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে মাংসটাকে ভালো করে নাড়তে হবে। দই ফেটিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে৷ সবশেষে ধনে পাতা এবং পুদিনা পাতা কুচনো দিয়ে চাপা দিয়ে রাখতে হবে৷ ধীমে আঁচে রান্না করতে হবে৷ পরিমাণ মতো একটু নুন এবং চিনি যোগ করে নিতে হবে৷ মাংস সিদ্ধ হয়ে গেলে আচ থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপি রান্না করে তাক লাগিয়ে দিন। আঙ্গুল চাটতে রয়ে যাবে সকলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top