
নিউজ ডেস্ক : নির্ভয়ে ঘুরতে পারবেন কাশ্মীরে৷আতঙ্কের পরিবেশ আর নেই৷ তাই পর্যটকরা আসুন৷ বৃহস্পতিবার কেন্দ্রে পক্ষ থেকে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা৷ পর্যটক, পুণ্যার্থীদের জন্য বিশেষ বার্তা দিল কাশ্মীর প্রশাসন৷প্রায় দুই মাস আগে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। অবশেষে রাজ্যপাল সত্যপাল মালিকের হস্তক্ষেপে স্বাভাবিক হতে চলেছে ভূস্বর্গ।



















