
নিউজ ডেস্ক : প্রথম দফায় ৩৬টি রাফায়েল জেট পেল ভারত। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফ্রান্সে গিয়ে রাফায়েল যুদ্ধবিমান হস্তান্তরিত করেন। যা নিঃসন্দেহে ভারতীয় বায়ুসেনার শক্তির মুকুটে বড়সড় পালক। এদিন ফরাসী প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর রাজনাথ জানান, দশেরায় রাবণ বধ হয়। ভারতের শত্রুদের কাছেও রাফায়েল এই বার্তা নিয়ে আসবে বলে আশাবাদী তিনি।



















