রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ও হাড়গোড় সহ গ্রেপ্তার দুই পাচারকারী

রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ও হাড়গোড় সহ গ্রেপ্তার দুই পাচারকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি,১৬ ই অক্টোবর:গোপন সুত্রে খবর পেয়ে হাসিমারার চৌপথি থেকে একটি পুর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ও হাড়গোড় সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের বাঘের চামড়া ও ১১০ টি হাড় সহ মাথার খুলি উদ্ধার করেছে বন দফতর। নেপালের কাঠমান্ডুতে ৩২ লক্ষ টাকায় এক ব্যাক্তির কাছে বিক্রি করার ছক ছিল। সাত আটজনের একটি দল বান্য প্রাণের দেহাংশ পাচারের সাথে যুক্ত। যার সাথে বেশ কিছু মহিলারাও রয়েছে।

তবে বন দফতরের অভিযানের সময় দুই ব্যাক্তি ছাড়া বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত দুই ব্যাক্তিই ভুটানের বাসিন্দা। তাদের মধ্যে ইউংবা ভুটানের সেনা বাহিনীতে কর্মরত ছিল। অন্যজনের নামগা ওয়াংদি। ধৃতদুজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top