পূর্ব ঘোষণা মতোই রাজ্যব্যাপী সংকল্প যাত্রা শুরু করল বিজেপি

পূর্ব ঘোষণা মতোই রাজ্যব্যাপী সংকল্প যাত্রা শুরু করল বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১৬ ই অক্টোবর: গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকীকে সামনে রেখে পূর্ব ঘোষণা মতোই রাজ্যব্যাপী সংকল্প যাত্রা শুরু করল বিজেপি। রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে আগামী ১০ দিন ব্যাপী চলবে পদযাত্রা। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলাতে কর্ণগড় মন্দিরে পুজো দিয়ে নিজের লোকসভা কেন্দ্র থেকে এই সংকল্প যাত্রার সুচনা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, আজ সবচেয়ে বেশি হিংসা পশ্চিমবঙ্গে। তাই গান্ধীজির দেখানো অহিংস পথে চলার আহবান জানিয়ে আমাদের এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকা নিয়েও বহু বিজেপি কর্মী সমর্থক পথে নামেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top