
নিজস্ব সংবাদদাতা, মালদা ,১৯ শে অক্টোবর :২১ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার। মালদার গাজোলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গাজোল থানার পুলিশ। আটক করা হয় উত্তর প্রদেশের একটি লরি। সেই লরি থেকে উদ্ধার হয় ২১ হাজার বোতল ফেনসিডিল। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লক্ষ টাকা। ট্রাকচালককে অ্যারেস্ট করেছে পুলিশ।



















