রায়গঞ্জে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করলেন সাংসদ দেবশ্রী চৌধুরী

রায়গঞ্জে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করলেন সাংসদ দেবশ্রী চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,১৯ শে অক্টোবর : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রায়গঞ্জ শহরের চন্ডীতলা থেকে গান্ধী সংকল্প যাত্রা শুরু করে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে দেবীনগরে শেষ হয়। এরপর কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বাহিন গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গান্ধী সংকল্প যাত্রা করেন।

রাজ্যজুড়ে তৃনমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে এবং মহাত্মা গান্ধীর আদর্শকে মানুষের মধ্যে তুলে ধরার লক্ষ্যে বিজেপি গান্ধী সংকল্প যাত্রা শুরু করেছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার প্রতিটি গ্রাম ও শহর এলাকায় বিজেপির এই সংকল্প যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ১৫০ কিলোমিটার পদযাত্রা করবেন বিজেপি নেত্রী। পরে তিনি রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের অপশাসনের উল্লেখ করে বলেন, আগেও এই সরকার ও তার দল রাজ্যপালের খারাপ ব্যাবহার করেছে। এখনও করছে। গলাবাজি করে এই সরকার সরকারে টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু সংবিধানে গলাবাজির কোনও জায়গা নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top