
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৯ শে অক্টোবর : বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সাথে কর্মীসভার বিরোধ বহু দিনের। পে কমিশনের টাকা পাচ্ছিলেন না কর্মীরা। সেই অভিযোগ তুলে বিশ্বভারতীতে দীর্ঘদিন কর্মবিরতি পালন করেন কর্মী সভার সদস্যরা। এদিন দুপুরে ফের উপাচার্যের দপ্তরের তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন কর্মীসভা। উপাচার্যকে তার দপ্তর এর ভিতরে রেখেই দরজায় তালা মেরে দেন কর্মীরা। তাদের দাবি বিশ্বভারতীতে উপাচার্য বিভিন্ন রকম অনৈতিক কাজ কর্ম করেছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুইজন কর্মীকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ না তাদের পুনরায় নিজের জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে ততক্ষণ দপ্তরের তালা খুলবে না বলে জানিয়েছে কর্মীসভা। তার মধ্যেই উপাচার্যের সঙ্গে দেখা করতে আসেন বিশ্বভারতীর পড়ুয়ারা। তারা দপ্তরে প্রবেশ করতে চাইলে কর্মীদের সঙ্গে বচসা বেধে যায় পড়ুয়াদের।


















