মায়ের অত্যাচারে আত্মঘাতী ছাত্রী

মায়ের অত্যাচারে আত্মঘাতী ছাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, কোলকাতা : কাল রাতে নিউটাউনের ইস্ট ইনকলাভের পাঁচ তলা থেকে ঝাঁপ মারে এক ছাত্রী। নাম রুদ্রানী চক্রবর্তী (১৬)। নিউটাউনের ডিপিএস স্কুলের ক্লাস ১০এর ছাত্র। বাবার সাথে মায়ের বিবাহ বিচ্ছেদের পর মায়ের সাথে থাকতো রুদ্রানী এবং তার দিদি। আজ সন্ধে থেকে বাবা তার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে কথা বলতে দেয়নি তার মা বলে ঠাকুমার অভিযোগ। মা দীর্ঘদিন মারধর ও অত্যাচার করতো বলে দাবি তার। দীর্ঘদিন নিউটাউন থানায় অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেয়নি থানা। মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে রুদ্রানী বলে ঠাকুমার অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কাল দেহ পাঠানো হবে আরজিকর হাসপাতালে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top