নির্মীয়মান ড্রেনে পড়ে গুরুতর জখম এক ব্যাক্তি

নির্মীয়মান ড্রেনে পড়ে গুরুতর জখম এক ব্যাক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার ২৯ নং ওয়ার্ডের গোলপার্কের কাছে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম ওমপ্রকাশ সিংহ নামে এক ব্যাক্তি। ঐ ব্যাক্তি সগরভাঙার একটি বেসরকারী কারখানায় নাইট শিফটে ডিউটিতে আসছিলেন। যাতাযাতের রাস্তা পাশে একটি ড্রেনে নির্মানকার্য চলছে। সেই ড্রেনে বাইক নিয়ে পড়ে যায় ঐ ব্যাক্তি।ড্রেনের চারাধারে রড উঠে থাকায় চোখে ও বুকে গুরুতর চোঠ পায় ব্যাক্তি। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

স্থানীয় বাসিন্দারা এসে গুরুতর জখম ঐ মোটর বাইক আরোহীকে প্রথম একটি স্থানীয় নার্সিং হোমে নিয়ে যায়। চোখে ও বুকে লোহার রড ঢুকে আশঙ্কাজনক থাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই উত্তেজিত জনতা সগরভাঙার গোলপার্ক রোড অবরোধ করে। স্বাভাবিক ভাবে কারখানার পন্যবাহী গাড়ি আটকে পড়ে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তার কাজে নিযুক্ত ঠিকাদারকে গ্রেপ্তার করতে হবে, দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরন।
পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। পুলিশের কাছেও ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা।
ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ তুলে নেয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top