ভ্যান চালককে ঘুমের ওষুধ খাইয়ে ভ্যান লুট, গ্রেফতার অভিযুক্ত

ভ্যান চালককে ঘুমের ওষুধ খাইয়ে ভ্যান লুট, গ্রেফতার অভিযুক্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, উত্তর ২৪ পরগণা: পুরোনো একটি ডাকাতির ঘটনায় শনিবার রাতে হাবড়া উপনে এলাকা থেকে গ্রেফতার হয় শ্যামল মল্লিক। ধৃত পুলিশি জেরায় স্বীকার করে হাবড়া স্টেশন এলাকা থেকে তিনি ভ্যান চুরি করেছে। এবং চোরাই ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
ভ্যানের মালিক জুলফিকার মন্ডল আমাদের জানান, এক মাস আগে ভ্যান ভারার নামে বিড়া থেকে হাবড়া নিয়ে এসে চায়ের সাথে কিছু খাইয়ে দেয় অভিযুক্ত । তারপর যখন ঘুম ভাঙে তখন পরের দিন সকাল হয়ে গেছে। ভ্যান ফেরত পেয়ে খুব খুশি , ছোট ছোট ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে পারবে। পুলিশের এই ধরনের কাজে খুশি তিনি।
অভিযুক্ত স্বীকার করে আমাদের ক্যামেরার সামনে ভ্যানটি চুরি করে তেরো হাজার টাকায় বিক্রি করেছিলো। ধৃতকে সোমবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top