
নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৬ নভেম্বর, ফের গোপনসূত্রে খবর পেয়ে মাদক ট্যাবলেটসহ এক বাংলাদেশী সহ মোট ৬জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পাচারকারীদের। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট যার বাজারমূল্য ৬০ লক্ষ টাকা। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়। ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী, একজন মনিপুর, দুইজন কলকাতা, একজন পুরাতন মালদার বাসিন্দা। তিনি বলেন মালদা হয়ে বাংলাদেশে ট্যাবলেটগুলি পাচারের ছক কষেছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।


















