
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৬ নভেম্বর, পূজা উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মার খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পূর্ব বর্ধমান গুসকরায় চাঞ্চল্য এই ঘটনাটি ঘটল। আটক হয় তিনজন। মৃতের নাম কাজু তুরি (৩২), বোলপুরের বাসিন্দা। গুসকরা ১২ নম্বর ওয়ার্ডের পশ্চিম খয়রা পাড়ায় শ্বশুর বাড়ি এসেছিলেন। গতকাল গুসকরার ধারা পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে একটি পুজোর অনুষ্ঠান ছিল। মূলত সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তিনি এসেছিলেন।
মৃতের পরিবার জানিয়েছে, সোমবার সন্ধ্যায় পূজা দেখতে গুসকরা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাজু তুরী তার শালীর বাড়ি যায়। সেখান থেকে রাত্রিবেলায় ফেরে খয়রা পাড়ার শ্বশুড় বাড়িতে। তারপর রাত্রি বারোটা নাগাদ ফের ধাড়াপাড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় কাজু তুরি। কিন্তু তার স্ত্রী রাস্তায় তাকে যেতে বাধা দেয়। স্ত্রীকে উদ্দেশ্য করে রাস্তাতেই চিৎকার-চেচামেচি ও গালিগালাজ করে কাজু। সেই সময় সনু তুরি নামে এক ব্যাক্তি এর প্রতিবাদ করেন। তিনি মনে করেন কাজু তার বৌদিকে উদ্দেশ্য করে গালিগালাজ করছে। এই ঘটনায় দুজনের বচসা হয়। অভিযোগ সেই সময় কাজু তুরিকে এলোপাথাড়ি মারধর করে সনু। এরপর কাজু বাড়ি ফিরে আসে। তারপর বেশ কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন কাজু তুড়ি। হাসপাতাল নিয়ে যাওয়া রাস্তায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। এরপর এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় খয়রা পাড়া এলাকায়।
মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে গুসকরা পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।মৃতদেহ আটকে রেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । এই ঘটনায় আউশগ্রাম থানার পুলিশ এসে রাজা দুবে, মনু দুবে ও দয়া শংকর দুবে কে আটক করে । যদিও মূল অভিযুক্ত সনু দুবে পলাতক। পরিবার সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পুলিশ গেলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা উপযুক্ত দোষীদের শাস্তির দাবিতে । এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে পুলিশ। তারপরই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।


















