নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১ ডিসেম্বর, নিউটাউন তারুলিয়া ঝিলপার থেকে একটি ৭এম এম পিস্তল ও একটি গুলি সহ এক যুবককে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।ধৃতের নাম রবি রায়, বাড়ি পাটনায়।
পুলিশ সূত্রে খবর, গতকাল সূত্র মারফত খবর পায় যে এক যুবক ঝিল পার এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করছে। এবং তার কাছে অস্ত্র আছে।সেই খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দিয়ে রবি রায় নামে ওই যুবককে গ্রেফতার করে।তার কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল ও একটি গুলি উদ্ধার করে।জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ এই যুবক পাটনার বাসিন্দা। ওই এলাকায় বাড়ি ভাড়া করে থাকতো। তবে কি কারণে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুড়ছিলো নিউটাউন থানার পুলিশ তদন্ত করছে। আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।


















