মালাইকার সঙ্গে সম্পর্কের কথা কেন এড়িয়ে গেলেন অর্জুন কাপুর?

মালাইকার সঙ্গে সম্পর্কের কথা কেন এড়িয়ে গেলেন অর্জুন কাপুর?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩ ডিসেম্বর, ২০২০-তেই কি তাহলে বিয়ে করছেন অর্জুন কাপুর? ১৪ বছরের বড় মালাইকা অরোরার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ফের প্রশ্ন ওঠে।পানিপথ-এর প্রমোশনের মধ্যে ফের এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় অর্জুন কাপুরকে। এর উত্তরে তিনি আবার মুখ খুললেন।
তিনি জানান, তিনি যখন বিয়ে করবেন, তখন সবাই জানতে পারবেন। এর মধ্যে লুকোচুরির কোনও বিষয় নেই। বিয়ে করলে সেটা সকলের সামনেই করবেন, স্পষ্ট জানালেন অর্জুন কাপুর। তিনি আরও বলেন, বলিউড অভিনেতাদের ব্যক্তিগত জীবনে কোনও রাখঢাক নেই। অনেকেরই ব্যক্তিগত জীবন সব সময় প্রকাশ্যে চলে আসে, তিনিও তাঁদের মধ্যে একজন।মানুষ তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু জানতে চায় বলেই তাঁদের নিয়ে বার বার খবর উঠে আসে কাগজের পাতায়। এমনও মন্তব্য করেন অর্জুন কাপুর।
সম্প্রতি মুক্তি পায় পরিচালক আশুতোষ গোয়াড়িকরের সিনেমা পানিপথ। যেখানে সঞ্জয় দত্ত, কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন কাপুর।তবে নেটিজেনরা মনে করেন পানিপথ-এ সঞ্জয় দত্তের বিপরীতে মারাঠা বীর হিসেবে অর্জুন কাপুর একেবারেই মানানসই নন। অনেকে আবার বলেন রণবীর সিংয়ের অভিনয় দেখে শিক্ষা নিয়ে তবেই এই চরিত্রে অর্জুন কাপুরের অভিনয় করা উচিত ছিল।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top