ফেসবুকে বন্ধুত্ব করে প্রতারণায় গ্রেপ্তার নাইজেরিয়ান ব্যক্তি

ফেসবুকে বন্ধুত্ব করে প্রতারণায় গ্রেপ্তার নাইজেরিয়ান ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা, ৬ ই ডিসেম্বর :ইউকে বাসিন্দা পরিচয় দিয়ে ফেক ফেসবুক একাউন্ট খুলে বাগুইআটির বাসিন্দা এক ৩২ বছরের মহিলার সাথে বন্ধুত্ব করে ১ লাখ ৯৮ হাজার টাকার প্রতারণা।প্রতারণার অভিযোগে গ্রেফতার এক নাইজেরিয়ান ব্যক্তি।নিউদিল্লি থেকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।ধৃত যুবকের নাম এন্থনি উচে।

পুলিশ সূত্রে খবর ,বাগুইআটির বাসিন্দা এক মহিলা গত ২৭/৭/২০১৯ তারিখে বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে যে তিনি জুন মাসে একটি অচেনা ফেসবুক একাউন্ট এ বন্ধুত্ব তৈরি হয়।যার প্রোফাইল ছিল ইউকের।এর পর ওই ব্যক্তি তাকে একটি গিফট পাঠায় ।কিন্তু এর পর ওই ব্যক্তি তাকে বার বার বলে তার পাঠানো গিফট না কারণে আটকে যাচ্ছে ,কখনো কাস্টমস, কখন ইনকামটাক্স এর জন্য।তার জন্য তাকে টাকা পাঠাতে বলে।সেই মতো সে জুলাই আসে বেশ কয়েকবারে মোট ১ লাখ ৯৮ হাজার টাকা দিয়ে দেয়।কিন্তু বেশ কিছুদিন কেটে গেলে কোনো রকম গিফট না এলে তার সন্দেহ হয়।এর পর বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জানতে পারে এটি একটি ফেক প্রোফাইল।এর পরই এই নাইজেরিয়ান যুবককে নিউ দিল্লি থেকে গ্রেফতার করা হয়।তার ব্যাঙ্ক রিলেটেড কাগজ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top