নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২১ ডিসেম্বর, দেশজুড়ে বিভিন্ন জায়গায় চলছে CAA ও NRC এর বিরুদ্ধে বিক্ষোভ। কখনো পথ অবরোধ, কখনো ট্রেন অবরোধ। কোথাও বা প্রতিবাদের নামে চলছে ব্যাপক ভাঙচুর, ট্রেন ও বাসে আগুন। বীরভূমের সিউড়িতেও দিন কয়েক ধরেই কখনো তৃণমূল, কখনো এসইউসিআই, কখনোবা সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ ও মিছিল প্রদর্শন করা হয়েছে সিউড়ি শহরে।
এরপর শুক্রবার বিদ্যাসাগর কলেজ চত্বরে ও কলেজ গেটের সামনে দেখা গেল এস ইউ সি আই এর ছাত্র সংগঠন ডি এস ও এবং এস এফ আই এর পক্ষ থেকে লাগানো হয়েছে CAA ও NRC এর বিরোধী পোস্টার।কোথাও বিভিন্ন লোকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে CAA ও NRC এর বিরোধী প্রতিবাদ আবার কোথাও বা দিল্লি পুলিশের ওপর প্রশ্ন তুলে দেওয়া হয়েছে পোস্টার।



















