বুদ্ধিজীবীরা মমতার কথায় রাস্তায় নামে, বললেন লকেট

বুদ্ধিজীবীরা মমতার কথায় রাস্তায় নামে, বললেন লকেট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হুগলি, ২১ ডিসেম্বর, নাগরিকত্ব সংশোধনী আইন নাগরিকত্ব দেবার আইন ছিনিয়ে নেবার নয়, বললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী।আজ বাঁশবেড়িয়ায় প্রধানমন্ত্রী অভিনন্দন যাত্রায় যোগ দেন লকেট।বাংলার মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ করেন।কাকে কান নিয়ে গেছে বলে কাকের পিছনে না দৌড়ে আগে ভালো করে বিলটা পড়ুন।কারো ভয় দেখানোতে বিশ্বাস করবেন না,অভিনন্দন যাত্রায় নেমে এমনই বললেন হুগলির সাংসদ।
বিশৃঙ্খলা তৈরী করতে অশান্তি পাকানো হচ্ছে।মুখ্যমন্ত্রী বাঙালী বিরোধী হয়ে গেছেন।যারা লুটপাট করছে তারা অনুপ্রবেশকারী।আর এই অনুপ্রবেশকারীরা সিমি জামাত।রাজ্যে এক কোটি অনুপ্রবেশকারীকে মমতা ব্যানার্জী ঢুকিয়ে রেখেছেন, তারা তৃনমূলের ভোটার বলেও অভিযোগ বিজেপি সাংসদের।জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে বাইরে থেকে উগ্রপন্থীরা এসে যোগ দিয়েছে।তারাই হিংসা ছরাচ্ছে।যেসব বুদ্ধিজীবী বেরোচ্ছে তারা তৃনমূল বুদ্ধিজীবী।বুদ্ধিজীবীরা মমতার কথায় রাস্তায় নামে।যেসব মুসলিমদের বাপ ঠাকুরদা এখানে জন্মেছে তারা এখানে কবরে গেছে।তারা এখানকারই মুসলিম তারা কোথাও যাবে না।একটা মিথ্যা রটনা ষরযন্ত্র করে বাঙালীদের মধ্যে বিভেদ তৈরী করা হচ্ছে।কোথায়ও ধর্মের কথা বলা হয়নি।ধর্মের ভিত্তিতে তো পাকিস্থান বাংলাদেশ ভাগ হয়েছিলো।আর এখন ভারতবর্ষটাকেও কেড়ে নিতে চায়।এন আর সি হলে অবশ্যই অনুপ্রবেশকারীদের বাইরে যেতে হবে,বলেন লকেট চ্যাটার্জী।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top