দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ বীরভূম ট্রাফিক পুলিশ-এর

দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ বীরভূম ট্রাফিক পুলিশ-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩০ ডিসেম্বর, দুর্ঘটনা এড়াতে সদাসতর্ক বীরভূম ট্রাফিক পুলিশ। সে কারণেই গভীর রাতে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর কর্মরত ট্রাফিক পুলিশরা সমস্ত রকম যানবাহনকে দাড় করাচ্ছেন একের পর এক। এরপর গাড়ি থেকে নামানো হচ্ছে চালককে। অনেকেই হয়তো ভাবছেন কোন ভুল করেছেন গাড়ি চালাবার সময়, সে কারণেই হয়তো পুলিশ তাদেরকে গাড়ি থেকে নামাচ্ছেন। কিন্তু তেমনটা নয়, ট্রাফিকের কোন নিয়ম ভাঙলে তার ওপর বাড়তি নজর তো পুলিশের রয়েছে, রাতে গাড়ি চালানোর সময় অনেক চালক ঘুমিয়ে পড়েন ফলে ঘটে বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে কারণেই গাড়ি চালকদের গাড়ি থেকে নামিয়ে জল দেওয়া হচ্ছে চোখে-মুখে।

এরপর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চা ও বিস্কুট। এই কনকনে ঠান্ডায় চোখেমুখে জল দেওয়ার পর হাতে গরম চা ও বিস্কুট পেয়ে স্বাভাবিকভাবেই হাসি ফুটছে চালকদের মুখে। তাঁরা জানান, “এটা পুলিশের খুবই ভালো উদ্যোগ। অনেক সময়ই ঘুম চলে আসে গাড়ি চালানোর সময়। পুলিশ যে আমাদের জন্য এতটা ভাবছে এটা সত্যিই গর্বের ব্যাপার”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top