মা হওয়ার পর ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গ্র্যান্ডমাস্টার

মা হওয়ার পর ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গ্র্যান্ডমাস্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩০ ডিসেম্বর, মা হওয়ার পর ফের বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের কনিষ্ঠতম মহিলা গ্র্যান্ডমাস্টার হাম্পি।ওয়ার্ল্ড র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের গ্র্যান্ডমাস্টার।অসাধারণ খেলে শনিবার ব্লিত্জ প্লে-অফে চিনের লেই তিংগজিকে হারালেন তিনি।চলতি বছরে হাম্পি স্কোলোবো মহিলা জিপি জিতেছিলেন। আর এবার ওয়ার্ল্ড র‌্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন।

জানা গিয়েছে গ্র্যান্ডমাস্টার হাম্পি দুবছর দাবা থেকে দূরে ছিলেন।২০১৬ সালে হাম্পি দাবার বোর্ড থেকে দূরে সরেন। তারপর মা হয়ে আবার বোর্ডে ফেরেন ২০১৮ সালে। তারপর থেকে তিনি প্রমাণ করেই চলেছেন, প্রতিভার কোনও বয়স হয় না।মা হওয়ার জন্য বেশ কিছু দিন পেশাদার দাবার বাইরে থাকলেও ফেরার পর তিনি বুঝিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট।অনেকেই মনে করেছিলেন, দুবছর পর ফিরে এসে বড় কিছু করে দেখানো মুশকিল আছে। তবে হাম্পি তাঁদের ভুূল প্রমাণিত করেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে জুডিট পোলগারের পর হাম্পিই দ্বিতীয় মেয়ে হিসেবে ২৬০০ রেটিংয়ের উপর পৌঁছেছিলেন৷ তাঁর রেটিং ছিল ২৬২৩৷২০১৫ সালে মেয়েদের ওয়ার্ল্ড টিম চেজ চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ব্রোঞ্জ জেতেন তিনি৷ ফের চেস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার হাম্পি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top