খাদে গাড়ি উল্টে মারা গেল ৬ জন যাত্রী

খাদে গাড়ি উল্টে মারা গেল ৬ জন যাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩০ ডিসেম্বর, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়।দৃষ্টিভ্রম হওয়ার কারণে একটি গাড়ি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যাওয়ায় (মৃত্যু হল ছ’জনের। তাদের মধ্যে দু’জন শিশু।আহতের সংখ্যা পাঁচজন। জানা যাচ্ছে কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।। পুলিশ জানিয়েছে, ওই মারুতি এর্টিগা গাড়িতে সব মিলিয়ে যাত্রী ছিল এগারো জন।আহত গা জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছ’জনকে মৃত ঘোষণা করেছেন। বাকি পাঁচজন গুরুতর অবস্থায় এখনও চিকিৎসাধীনে রয়েছে।

জানা গিয়েছে, ওই গাড়িটির সঙ্গে আরও একটি গাড়ি ছিল। তাঁরা দিল্লি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top