হার্দিক পান্ডিয়াকে নিয়ে কু-মন্তব্যের যোগ্য জবাব দিলেন হার্দিক ভক্তরা

হার্দিক পান্ডিয়াকে নিয়ে কু-মন্তব্যের যোগ্য জবাব দিলেন হার্দিক ভক্তরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩ জানুয়ারি, বর্ষবরণের রাতে ইনস্টাগ্রাম পোস্টে বান্ধবী নাতাশা স্টানকোভিচের সঙ্গে এনগেজমেন্ট করার কথা জানালেন হার্দিক পান্ডিয়া।একটি ছবিতে হাতে এনগেজমেন্ট রিং পড়ে নাতাশাকে দেখা যায়।টিম ইন্ডিয়ার অধিনায়ক থেকে সকল ভক্তরা সতীর্থই অভিনন্দন জানান হার্দিককে।কিন্তু তার মাঝেও এক শ্রেণীর মানুষের হাতে বর্ণবিদ্বেষের শিকার হতে হল পান্ডিয়াকে।

‘একজন সাদা চামড়ার মেয়ের সঙ্গে এনগেজমেন্ট করেছে বলে!‌ সার্বিয়ার মেয়ের সঙ্গে একজন ভারতীয় সম্পর্কে যেতে পারে না?‌ হাস্যকর যুক্তি।’‌এরকম নানান মন্তব্যের দ্বারা হার্দিককে ট্রল করা হয়।এ ব্যাপারে যদিও পাল্টা কোনও মন্তব্য করতে করেননি হার্দিক পান্ডিয়া।তবে ভারতীয় অল-রাউন্ডারের ফ্যানরা মুখ বন্ধ করে রাখতে পারেননি তাঁরা। সামগ্রিক ঘটনায় বিরক্ত হার্দিক ফ্যানরা, ঘটনার তীব্র প্রতিবাদ করার পাশাপাশি এর নিন্দাও করেছেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ ক্রিকেটার হওয়ার জন্য হার্দিকের পরিশ্রমের কথা উল্লেখ করেছেন।

ট্রলের যোগ্য জবাব দিয়ে এক হার্দিক ভক্ত বলেন, ‘‌হার্দিক পান্ডিয়া নিজের যোগ্যতায় অনেককিছু অর্জন করেছে। সাধারণ পরিবারে বেড়ে ওঠা। ট্রাকে চেপে একসময় ক্রিকেট খেলতে যেত। এইমুহূর্তে ভারতের সেরা অলরাউন্ডার। আম্বানি পরিবারের ব্লু আইড বয়। এবার বলুন তাঁর স্ত্রী কী করেছে? সুন্দরী স্ত্রী পাওয়ার যোগ্যতা রয়েছে হার্দিকের।‌’‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top