‘সরকারি কর্মীরা বাড়িতে সার্ভে করতে এলে তখনই তাড়াবেন’, অনুব্রত মণ্ডল

‘সরকারি কর্মীরা বাড়িতে সার্ভে করতে এলে তখনই তাড়াবেন’, অনুব্রত মণ্ডল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩ জানুয়ারি, CAA বা NRC বিরুদ্ধে প্রতিবাদ সভায় ইনকোয়ারিতে সরকারি কর্মী বাড়িতে এলে তাদেরকে তাড়িয়ে দেবার নিদান দিলেন অনুব্র‍ত মন্ডল। প্রকাশ্য মঞ্চ থেকে দিলেন এই বার্তা।

শুক্রবার বীরভূমের নলহাটি হরিপ্রসাদ হাইস্কুলের মাঠে এই সভার আয়োজন করা হয়েছিলো। সভায় উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল, মন্ত্রী আশিষ ব্যানার্জী সহ অনান্য জেলা নেতৃত্ব। আর এই সভায় বক্তব্য রাখতে গিয়েই সরকারি কর্মীদের ঢিলিয়ে তাড়াবার নিদান দিলেন অনুব্রত মন্ডল।

আজ তিনি বলেন, “আমরা NRC মানছি না। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মানবোও না। বাড়িতে সব সময় ছেলেরা থাকে না, মা বোনেরা থাকবেন, আপনাদের জানা আছে কাক কিভাবে তাড়াতে হয়। ঘরে ঢেলা রাখবেন। কোনো সরকারি কর্মী আপনার বাড়িতে ইনকোয়ারিতে এলে তাদের ঢেলিয়ে দেবেন, ঢেলিয়ে তাড়িয়ে দেবেন। অসুবিধা নাই। সঙ্গে আমরা আছি। দল আছে আপনাদের পাশে।”

আজও তিনি এই সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে মাথামোটা বলেও আক্রমণ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top