ডাকাতি করার আগেই জালে পড়লো চার ডাকাত

ডাকাতি করার আগেই জালে পড়লো চার ডাকাত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৪ জানুয়ারি, বৃষ্টির রাতে নিউটাউনে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া চার ডাকাতকে ধরলো নিউটাউন থানার পুলিশ।তাঁদের কাছ থেকে উদ্ধার হল বেশ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থাকদাঁড়ি লোহার ব্রিজের কাছ থেকে এই চারজনকে ধরা হয়।পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি জায়গায় দশ বারো জন জড়ো হয়ে আছে সাথে তাদের কাছে ধারালো অস্ত্র রয়েছে।খবর পেয়ে পুলিশ গেলে সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে।পুলিশ ধাওয়া করে চার জনকে ধরে ফেলে।জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওই এলাকায় ডাকাতি করার উদ্যেশে জড়ো হয়েছিল। চারজনই নিউটাউন এলাকার বাসিন্দা।আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top