নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার শুরু করল বিজেপি।

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার শুরু করল বিজেপি।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দুর্গাপুরে প্রচার শুরু করল বিজেপি

দুর্গাপুরে প্রচার শুরু করল বিজেপি

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান, ৫ জানুয়ারি, দেশে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আজ থেকে বাড়িতে বাড়িতে প্রচার শুরু করল বিজেপি। দুর্গাপুরের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা এলাকায় বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীর নেতৃত্বে প্রচার চলছে । বিশ্বপ্রিয় বাবুর বক্তব্য, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের উদ্বাস্তু এলাকাগুলো থেকে প্রচার শুরু হল। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু মাত্র একটা আবেদন পত্র জমা দিতে হবে। তিনিও নাকি বাংলাদেশ থেকে এসেছেন।
তবে এলাকার মানুষ কিছুটা আশ্বস্ত হলেও পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারছেন না, যতক্ষণ না চূড়ান্ত তালিকায় নাম উঠছে ।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর, তথা চার নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্র শেখর ব্যানার্জির বক্তব্য, এলাকার মানুষ এর যোগ্য জবাব দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top