সাইবার ক্যাফেতে CAA ও NRC ফর্ম ফিলাপ করলে কম্পিউটার ভেঙে দেবে: অনুব্রত মণ্ডল।

সাইবার ক্যাফেতে CAA ও NRC ফর্ম ফিলাপ করলে কম্পিউটার ভেঙে দেবে: অনুব্রত মণ্ডল।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৫ জানুয়ারি, ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। এদিন বীরভূমের রামপুরহাটে কর্মী সম্মেলন করেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

সেই সভামঞ্চে সাংবাদিক বৈঠক করার সময় প্রথমেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন 8 তারিখ বাম সংগঠনের ডাকা ধর্মঘটে তৃণমূল শামিল হবে ? জবাবে অনুব্রত মণ্ডল বলেন, “কে মানবে ধর্মঘট। তিনি আরো জানান সিপিআইএমের কাজকর্ম নেই, এসইউসিআই এর কাজ কর্ম নেই একমুঠো খাবার দিতে পারে না মানুষকে , 34 বছরে কিছু দেয়নি। আবার ধর্মঘট কি জন্য, ধর্মঘট মানুষ মানবে না। মমতা ব্যানার্জি ধর্মঘট উঠিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি 2 টাকা কেজি চাল দিয়েছে, রূপশ্রী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, বহু উপকার করেছে মানুষের। আর ওরা ধর্মঘট করব বললে মানুষ মেনে নেবে না”।

সাংবাদিকরা অনুব্রত মণ্ডল কে প্রশ্ন করেন কিন্তু ধর্মঘট যে দল করুক না কেন উদ্দেশ্য তো একটাই CAA ও NRC ? জবাবে অনুব্রত মণ্ডল বলেন “একটি ডোবাতে জল মরে গেছে। দশজনকে নামিয়ে দিয়ে টুকটুক করে মাছ গুলো তুলে নেব বললে হবে। পরক্ষনেই তিনি জানিয়ে দেন ধর্মঘটের তীব্র বিরোধিতা করবে তৃণমূল। প্রয়োজন পড়লে রাস্তাতেও নামবে তৃণমূল।

এরপর সাংবাদিকরা ফের অনুব্রত বাবু কে প্রশ্ন করেন CAA ও NRC অনলাইন হয় তাহলে কিভাবে রুখবেন ? জবাবে অনুব্রত মণ্ডল বলেন “কিসের অনলাইন ? কে যাবে ? কে মানবে ? মানুষ এত বোকা নাকি ওরা বলে দেবে ফর্ম ফিলাপ করতে।

এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন তখন তো সাইবার-ক্যাফেতে লাইন দেবে সাধারণ মানুষ ? অনুব্রত মণ্ডল বিস্ফোরক ভাষায় বলেন “যেখানে লাইন হবে সেই সমস্ত কম্পিউটার গুলো বেরিয়ে ভেঙে দেবে মানুষ, যে করবে তার মাথার চুলটা নামিয়ে দেবে।▪◼👇🏻▪👇🏻

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top