সুপ্রিম কোর্ট মনে করলে এনআরসি প্রয়োগ হবে: শমিক ভট্টাচার্য

সুপ্রিম কোর্ট মনে করলে এনআরসি প্রয়োগ হবে: শমিক ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৫ জানুয়ারি, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপি রাজ্য নেতা বাড়ি বাড়ি। বসিরহাট মহাকুমার শহরের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপির প্রচার শুরু করলেন। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এদিন রবিবার বসিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের টাউন হল দাসপাড়া বিভিন্ন এলাকায় মানুষের সচেতন করতে শুরু করলেন ।এনআরসি কি খাতায়-কলমে বিলের কপি দিয়ে মানুষকে সচেতন করলেন ।

তৃণমূল যেভাবে এন আরসি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রচারে নেমেছেন। পাল্টা প্রচার শুরু করল বিজেপি রাজ্য। সম্প্রতিকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একরকম কথা বলছেন আর তার ঠিক উল্টো কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন। এনআরসি নিয়ে তিনি বলেন সুপ্রিমকোর্ট যদি মনে করেন এর প্রয়োজন আছে তাহলে প্রয়োগ হবে। 26 শে জানুয়ারি 2020 প্রজাতন্ত্র দিবসের যে বাংলা এবং মহারাষ্ট্রের কেরালার ট্যাবলো বাদ গেছে তা নিয়ে তিনি বলেন। ভারতবর্ষের সংবিধান আছে সংবিধানবিরোধী কোন কিছু হলে তার জন্য সাংবিধানিক অধিকার আছে বাদ দেয়ার। পাশাপাশি রাজ্য তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর কে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন। কিশোরকে আমি রাজনৈতিক ব্যক্তি বলে মনে করি না। মমতা বন্দোপাধ্যায়ের মত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষ উনার শরণাপন্ন হয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top