বাড়ির খাটে শুয়ে গোখরো সাপ

বাড়ির খাটে শুয়ে গোখরো সাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৬ জানুয়ারি, ইংরেজবাজার থানার মাদিয়া এলাকায় একটি গোখরো সাপ উদ্ধার করলেন সর্প বিষারদ বঙ্কিম স্বর্ণকার। এক গৃহস্থের পরিত্যক্ত বাড়ির বিছানার ওপর বসে থাকতে দেখা যায় ওই সাপটিকে। এদিন খবর পেয়ে ছুটে যান বঙ্কিম। এবং সাপটি উদ্ধার ককের প্রাকৃতিক পরিবেশে ছাড়ার ব্যবস্থা করেন। তিনি জানান, ‘‌এই পরিত্যক্ত বাড়িটিতে সাপ ঢুকতে দেখেন স্থানীয়রা। তারপর আমাকে খবর দিলে ছুটে গিয়ে খুঁজতে গেলে বিছানার ওপর সাপটি দেখতে পাই।’‌

প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বাড়ির আশেপাশে সাপ উদ্ধার করে এক ঘন বনজঙ্গলে ছেড়ে দিয়ে আসেন বঙ্কিম।জানা গিয়েছে এলাকার সাপের খবর পেলেই ছুটে যান তিনি। নিজের কিছু সরঞ্জাম নিয়ে হাজির হন ঘটনাস্থালে। সাপ উদ্ধার করে আবার ছেড়ে আসেন অন্য কোনও বনাঞ্চলে।জানা যায়, বঙ্কিম টিভি দেখে সাপ ধরার কৌশল রপ্ত করেন। তিনি বলেন,”সাপকে অযথা না মেরে বাঁচিয়ে রেখে প্রকৃতি সুরক্ষিত রাখা আমাদের অন্যতম কর্তব্য। এই ভাবনা থেকে আমি সাপ ধরে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top