নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি, সাত সকালে বাড়ির সামনে থেকে গলার নলি কাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভা এলাকার ৭ নং রাজমা গ্রামের।জানা গিয়েছে, মৃতের নাম বৃন্দাবন সরকার (বয়স ৩৫), বাড়ি রাজমা গ্রামেই।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় বৃন্দাবন-এর নলি কাটা মৃতদেহ। যা দেখে পরিবারের সকলেই বিষাদে ভেঙে পড়ে।তারপরই স্থানীয়রা লোকাল পুলিশে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ।ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পরিবারের তরফে জানা গিয়েছে, মৃতের বাড়িতে থাকত মৃতের স্ত্রী ও এক কন্যা। মৃতের পরিবারের কিছু সদস্যের সন্দেহ, স্ত্রীর সাথে প্রায়সময় বচসা বাঁধতো বৃন্দাবনের। হয়তো তার জেরেই খুন হয়েছে বৃন্দাবন সরকার।ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


















