পথদুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর

পথদুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৭ জানুয়ারি, সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রকাশ কর্মকার (বছর ৩১) নামে এক পুলিশ কর্মীর।জানা গিয়েছে, তাঁর বাড়ী জামুড়িয়া থানার চুচুড়িয়াতে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার কেন্দা এলাকায়। মৃত পুলিশ কর্মী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টারে হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, আজ সকালে রানীগঞ্জ থেকে কেন্দা আসার পথে লরি ধাক্কা মারে তাঁর বাইকে।তারপরই স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।গুরুতর আঘাতের জেরে সেখানেই মৃত্যু হয় প্রকাশ কর্মকারের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top