মুখ্যমন্ত্রীর কাছে স্বামীকে ফেরানোর কাতর আর্জি স্ত্রীর

মুখ্যমন্ত্রীর কাছে স্বামীকে ফেরানোর কাতর আর্জি স্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১১ জানুয়ারি, বাগদা থানার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা অসীম সরকার আট বছর ধরে হরিয়ানা মেয়ট জেলার শল্য চিকিৎসক ছিলেন।দিল্লী থেকে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান।

জানা গিয়েছে, ২০১৯ সালের ৩০ শে ডিসেম্বর দিল্লি থেকে দুরন্ত এক্সপ্রেসে কলকাতায় ফেরার কথা ছিল তাঁর। ৩০ শে ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় স্ত্রীকে জানিয়েছিলেন ট্রেন আড়াই ঘন্টা লেট আছে। তারপর থেকেই অসীম সরকারের ফোন সুইচ অফ, কোন যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। ৬ জানুয়ারি বাবার খোঁজে নিউ দিল্লি জিআরপিতে সাধারণ ডায়েরি করেন ছেলে অভিষেক সরকার। তারপর ১১ দিন কেটে গেলেও বাবার খোঁজ মেলেনি, উৎকণ্ঠায় গোটা পরিবার। স্বামী অসীম সরকারকে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রীকে কাতর আর্জি জানায় স্ত্রী মায়া সরকার।

ক্যামেরার সামনে স্বামী অসীম সরকারের ফেরানোর কাতর আর্জি জানায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন স্ত্রী মায়া সরকার l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top